প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০৪ পিএম
          --- ১ মাস আগে
Ad

আমের মুকুলে ভরে গেছে আম গাছ

অ- অ+
আমের মুকুলে ভরে গেছে আম গাছ
আমের মুকুলে ভরে গেছে আম গাছ
Ad

কথা২৪ I রাজশাহী জেলা প্রতিনিধি


বসন্তের আগমনী বার্তায় সেজে উঠেছে রাজশাহীর বাঘা উপজেলা। গ্রামবাংলার প্রকৃতি যেন চারদিকে নতুন রূপে সেজেছে। মাঠে-ঘাটে আর সবুজে ঘেরা বিস্তীর্ণ আমবাগানে এখন হলুদাভ মুকুলের সমারোহ। দিগন্তজোড়া সবুজের মাঝে আমগাছের ডালে ডালে ফুটে থাকা মুকুল সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য।


বাঘা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি আমগাছেই এসেছে মুকুল। সকালের নরম রোদ আর বিকেলের মৃদু বাতাসে দুলছে আমের মুকুল, ছড়িয়ে দিচ্ছে মিষ্টি সুবাস। প্রকৃতি যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ, আর সেই প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে গ্রামাঞ্চল।

(২৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ১২টার সময় সরেজমিনে পরিদর্শনে গিয়ে কথা হয় স্থানীয় কৃষকদের সঙ্গে। তারা জানান, প্রতিবছরের তুলনায় এবার গাছে মুকুলের পরিমাণ বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। যদিও প্রতিবছর আমের বাজারদর কিছুটা কম থাকে, তবুও কৃষকরা আশাবাদী—এবার তারা আমের ন্যায্য মূল্য পাবেন।


এদিকে ভালো ফলনের আশায় আমের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কীটনাশকের দাম বেশি হলেও থেমে নেই তাদের চেষ্টা। নিয়মিত গাছ পরিচর্যা, স্প্রে ও পরিচ্ছন্নতা বজায় রেখে মুকুল রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা।

আমের রাজধানী হিসেবে পরিচিত এই অঞ্চলে বসন্ত মানেই নতুন স্বপ্নের শুরু। মুকুলে ভরা আমগাছ যেন কৃষকদের মনে জাগিয়ে তুলেছে সমৃদ্ধির প্রত্যাশা। এখন শুধু অপেক্ষা—ঝরে না পড়ে মুকুলগুলো পরিণত হোক রসাল, সুস্বাদু আমে। এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যের সংকট

তথ্যমন্ত্রী: অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহায়তা কামনা

অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল

পানির কমতির কারণে ক্রেতাকে দা দিয়ে হামলা করলো বিক্রেতা!

নরসিংদীতে প্রাণের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র প্রতিমন্ত্রী:

এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য নয়: জামায়াতের নীতিগত অবস্থান

মানুষের রেকর্ড চুরমার: বেইজিং হাফ ম্যারাথনে চীনা রোবটের বিশ্বজয়!

আবু হায়দারের ব্যাটে বিসিএলে নতুন ঝলক:

টেকনাফ বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার

১০

জকসুর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার

১১

মস্তিষ্কের রহস্যময় জটিলতা ‘প্রেস সিনড্রোম’: লক্ষণ, ঝুঁকি ও বাঁচার উপায়

১২

ঘাড়ের হাড় ভেঙে মৌসুম শেষ ক্লিন্সম্যান-পুত্রের: অনিশ্চিত বিশ্বকাপ যাত্রা

১৩

ট্রাম্পের ছায়ায় কোণঠাসা ভ্যান্স: বিদ্রোহ নাকি আনুগত্য, কোন পথে ‘মাগা’ উত্তরসূরি?

১৪

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ব্যবসা ও মুনাফায় ভাটা: ৩ মাসে কমেছে ৮ কোটি টাকা

১৫

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা!

১৬

সাইবার বুলিং বন্ধ না হলে রাজনীতিতে নারীরা আসবে না: সেলিনা সুলতানা নিশিতা

১৭

বন্ধ মিল চালুর প্রক্রিয়া শুরু, অগ্রাধিকার পাবে স্থানীয়দের কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী

১৮

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

১৯

হাসিনা হওয়ার মিশনে নামবেন না’: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ছাত্রশক্তির হুঁশিয়ারি

২০
Ad
Ad
Katha Expert